ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (০৫ সেপ্টেম্বর) ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ /১৫ এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইলে জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলম এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, সহকারী কমিশনার (ভ’মি) মোঃ জসিম উদ্দিন ও উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ জসিম উদ্দিন। বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর ইউপিঃ চেয়ারম্যান মোস্তফা কামাল ওয়ানিছ, মো এমদাদুল হক ভূইয়া ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়িকা লুৎফুরন্নাহার লাকী প্রমূখ। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবুন্দ ফিতা কেঁটে মেলার উদ্ধোধন করেনএবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ৫-৯ সেপ্টেম্বর ৫ দিনব্যাপী এ মেলা চলবে।
Related Posts
১২ দফা দাবিতে সিলেটে চা শ্রমিকদের মিছিল সমাবেশ
দৈনিক ৪০০ টাকা মজুরি প্রদানসহ ১২ দফা দাবিতে সিলেট নগরীতে মিছিল করেছে চা শ্রমিকরা। রোববার দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার মালিনীছড়া চা বাগান বাজার থেকে শ্রমিকরা মিছিল শুরু করে। মিছিলটি সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। দুপুর ১টায় জেলা প্রশাসক কার্যালয়ে […]
‘রাজন হত্যাকারীর সন্ধ্যানের জন্য আহ্ববান জানিয়েছেন সিলেট মেট্রো পলিটন পুলিশ’
দেশের সর্বস্তরের জনগণের কাছে সাহায্য চেয়েছেন সিলেট মেট্রো পলিটন পুলিশ, দৈনিক উদীয় সংবাদ প্রতিনিদির কাছে দেওয়া তথ্যমতে। দায়িত্বরত শান্তি শৃংখলা বাহিনি আরও বলেছেন সন্ধ্যান দানকারীর পরিচয় গোপন রাখা হবে। বাংলাদেশ সরকারের আইনশৃংখলা বাহিনি সর্বদা শান্তিতে বিশ্বাসি। মানবতা বিরোধি কোন কাছে কাউকে ছাড় দেওয়া হবে না সে যে কেউ হোক। সভ্য মানব জগতের সকল মানব আত্মার […]
কুমারী মাতা! পঞ্চম শ্রেণীর ছাত্রীর কোলে সন্তান: হত্যার হুমকিতে পুলিশি নিরাপত্তায় হাসপাতালে চলছে চিকিৎসা সেবা
কুড়িগ্রামের সদর হাসপাতালে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী সন্তান প্রসব করেছে। বুধবার শাহিদা খাতুন (১২) নামের মেয়েটিকে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। শাহিদা খাতুন নাগেশ্বরী উপজেলার খামার হাসনাবাদ খেফনীটারী গ্রামের শাহ আলমের কন্যা। সে গোবর্দ্ধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ধর্ষক প্রতিবেশি […]