ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (০৫ সেপ্টেম্বর) ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ /১৫ এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইলে জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলম এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, সহকারী কমিশনার (ভ’মি) মোঃ জসিম উদ্দিন ও উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ জসিম উদ্দিন। বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর ইউপিঃ চেয়ারম্যান মোস্তফা কামাল ওয়ানিছ, মো এমদাদুল হক ভূইয়া ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়িকা লুৎফুরন্নাহার লাকী প্রমূখ। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবুন্দ ফিতা কেঁটে মেলার উদ্ধোধন করেনএবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ৫-৯ সেপ্টেম্বর ৫ দিনব্যাপী এ মেলা চলবে।
Related Posts
কুমারী মাতা! পঞ্চম শ্রেণীর ছাত্রীর কোলে সন্তান: হত্যার হুমকিতে পুলিশি নিরাপত্তায় হাসপাতালে চলছে চিকিৎসা সেবা
কুড়িগ্রামের সদর হাসপাতালে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর এক ছাত্রী সন্তান প্রসব করেছে। বুধবার শাহিদা খাতুন (১২) নামের মেয়েটিকে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানে একটি ছেলে সন্তানের জন্ম দেয়। শাহিদা খাতুন নাগেশ্বরী উপজেলার খামার হাসনাবাদ খেফনীটারী গ্রামের শাহ আলমের কন্যা। সে গোবর্দ্ধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ধর্ষক প্রতিবেশি […]
ময়মনসিংহে আটক ৩ দুই হাজার নিবন্ধিত সিমসহ
ময়মনসিংহ শহরের এক বাড়ি থেকে অন্তত দুই হাজার নিবন্ধিত মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ও ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়। আটক তিনজন হলেন জহিরুল ইসলাম (২০), হুমায়ুন (২৫) ও রুহুল আমিন (২০)। তারা সবাই অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িত বলে পুলিশের ভাষ্য। বুধবার রাতে শহরের সানকিপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে […]
কালিয়াকৈরে বাড়িতে অগ্নিকান্ড
গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকান্ডে একটি বাড়ির ৮টি কক্ষ পুড়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, তেলিরচালা এলাকার মো. আফসার উদ্দিনের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় […]