Month: September 2015
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (০৫ সেপ্টেম্বর) ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ /১৫ এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইলে জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলম এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, সহকারী কমিশনার (ভ’মি) মোঃ জসিম উদ্দিন ও উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ জসিম উদ্দিন। বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর ইউপিঃ চেয়ারম্যান মোস্তফা কামাল ওয়ানিছ, মো এমদাদুল হক ভূইয়া ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়িকা লুৎফুরন্নাহার লাকী প্রমূখ। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবুন্দ ফিতা কেঁটে মেলার উদ্ধোধন করেনএবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ৫-৯ সেপ্টেম্বর ৫ দিনব্যাপী এ মেলা চলবে।
ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (০৫ সেপ্টেম্বর) ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ /১৫ এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইলে…