ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (০৫ সেপ্টেম্বর) ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ /১৫ এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইলে জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলম এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, সহকারী কমিশনার (ভ’মি) মোঃ জসিম উদ্দিন ও উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্ধোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ জসিম উদ্দিন। বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর ইউপিঃ চেয়ারম্যান মোস্তফা কামাল ওয়ানিছ, মো এমদাদুল হক ভূইয়া ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়িকা লুৎফুরন্নাহার লাকী প্রমূখ। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবুন্দ ফিতা কেঁটে মেলার উদ্ধোধন করেনএবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ৫-৯ সেপ্টেম্বর ৫ দিনব্যাপী এ মেলা চলবে।
Related Posts
মুরাদনগরে সিনেমা হলের নামে চলছে রমরমা দেহ ব্যবসা
কুমিল্লা মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজারে অবস্থিত পূর্নিমা সিনেমা হলটি এখন পতিতালয়ের আখড়ায় পরিনত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সিনেমা হলের নামে চলছে সুন্দরী যুবতিদের দিয়ে দেহ ব্যবসা। এটি এলাকায় ওপেন সিক্রেট হলেও মোটা অংকের মাসিক মাসোয়ারা নিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসনের কিছু দুনীতিবাজ ব্যক্তি। অনৈতিক ও অসমাজিক কর্মকান্ডের কারনে এ নিয়ে এলাকার সর্বসাধারনদের মধ্যে […]
ফেনী মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে বহু এলাকা প্লাবিত
গত তিন দিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ডুবে গেছে ফেনীর ফুলগাজী উপজেলার ১০টি গ্রাম ও ফুলগাজী বাজারের প্রায় ৯০০ দোকানপাঠ। এতে করে রাস্তা-ঘাট, অফিস-আদালত, দোকান-পাটে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফুলগাজীর মুহুরি ও পরশুরামের কহুয়া নদীর তিনটি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে ১০টি গ্রাম। ফেনী পরশুরাম […]
কালিয়াকৈরে বাড়িতে অগ্নিকান্ড
গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকান্ডে একটি বাড়ির ৮টি কক্ষ পুড়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, তেলিরচালা এলাকার মো. আফসার উদ্দিনের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় […]