ডুয়েটে প্রথমবারের মতো ‘জব ফেয়ার’ : ২২ প্রতিষ্ঠানের অংশ গ্রহন

Gazipur-3-_16_August_2015-DUET_Job_Fair-1-300x133

গাজীপুরস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (ডুয়েট) রবিবার জব ফেয়ার–২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টার দিকে ফিতা কেটে ডুয়েট’র উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন ওই চাকুরি মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে ডুয়েট মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, জব ফেয়ারের চেয়ারম্যান ও ডুয়েট’র ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী।

যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ওয়ার্কশপ ভবনে সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ জব ফেয়ার (চাকুরী মেলা) অনুষ্ঠিত হয়। এতে এনার্জিপ্যাক, বেঙ্গল গ্রæপ, আকিজ গ্রæপ, যমুনা গ্রæপ, একমি, এসিআই, আনোয়ার গ্রæপ, ওরিয়ন গ্রæপ, ডিবিএল গ্রæপ, আনোয়ার গ্রæপ, আনোয়ারা গ্রæপ, প্রাণ গ্রæপ, আরএফএল প্লাস্টিক, নোমান গ্রæপসহ দেশের নামি দামি ২২ টি প্রতিষ্ঠাণের স্টল খোলা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডুয়েট’র উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। এ ফেয়ারের মাধ্যমে ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগসুত্র স্থাপিত হবে এবং পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। এ মেলার ফলে বিশ্ববিদ্যালয়ের পাস করা (ডিগ্রীধারী) মেকানিক্যাল প্রকৌশলীদের বিভিন্ন কারখানা তথা প্রতিষ্ঠানে চাকুরির আবেদনের সুযোগ সৃষ্টি হয়েছে।

জব ফেয়ার Ñ২০১৫ এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান এ ধরনের ফেয়ারের আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বলেন, ইন্ডাস্ট্রিগুলোতে অনেক নতুন নতুন টেকনোলজি থাকে যা সবসময় আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকে না। এ ধরনের ফেয়ারের মাধ্যমে ইন্ডাস্ট্রির সাথে বিশ্বাবদ্যালয়ের কারিগরি সম্পর্ক বৃদ্ধি পাবে। সে সঙ্গে জব (চাকুরী) মার্কেট কী ধরনের গ্রাজুয়েট চাচ্ছে–তার আলোকে আমরা আমাদের কোর্স কারিকুলামকে ঢেলে সাজিয়ে সে আলোকে গ্রাজুয়েটদের তৈরি করতে পারি। তিনি আরো বলেন, ইন্ডাস্ট্রিগুলোও আমাদের সাহায্য নিয়ে নানা ধরনের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারে।

অনুষ্ঠানে অধ্যাপক ড. আসাদুজ্জামান চৌধুরী বলেন, আমরা আশা করি, এই জব ফেয়ারে আমাদের ১২০ জন গ্রাজুয়েটই তাদের দক্ষতা প্রদর্শনপূর্বক চাকরি অর্জন করতে পারবে।

জব ফেয়ারে যন্ত্রকৌশল বিভাগের ছাত্রদের পরিচালিত বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনও প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *