আগামী মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো:ওয়াহিদুজ্জামান মুন্সি। বিগত নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী মো: আলমাস হাসান গত ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পদত্যাগ করে স্বপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে পাড়ি জমালে করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে বলে জানিয়েছেন ইউপি সচিব সরোজান সিকদার।
সদর উপজেলার করপাড়া ইউনিয়নের মোট গ্রাম সংখ্যা ৯টি এবং ভোটার সংখ্যা প্রায় সাড়ে ১৪ হাজার । আসন্ন নির্বাচনে এবার প্রার্থী হবেন আবু সুফিয়ান,আব্দুস সাত্তার মোল্ল্যা,দেলোয়ার হোসেন,মুজিবুর রহমান মোল্ল্যা প্রমুখ। নিবার্চনকে ঘিরে এলাকায় প্রচার প্রচারনা জমে উঠেছে।